ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস গত ১৮ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টায় মারা যান মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। স্কয়ার হাসপাতাল থেকে তার চাচাতো বোন শাহিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।